পারিনা ভুলতে আমি
তোমার চোখের চাহনি।
তোমায় দেখে শুরু হলো দুষ্টু
প্রেমের কাহিনি। মিষ্টি
তোমার ঠোঁটের হাসি শিশির
ভেজা ভোর।
কণ্ঠ তোমার পাখির গলা
খোলা মনে ঘোর।
আলতা রাঙা পায়ে তুমি
বেড়াও মনের মাঝে।
ভ্রমর কালো চুলে আমায় ভাসাও
সকাল সাঝে।
সোনার দুল দোল খায়
মনের দোলনা দোলে।
রঙিন রঙিন চুড়ি গুলো প্রেমের
সুর তোলে।
রাঙা তোমার মেহেদী হাতে
হাজার শিল্পীর ছোঁয়া।
চোখের কাছে চুল গুলো
হৃ
দয়ে প্রেমের হাওয়া



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন